উপযুক্ত জবাব দিলেন কৃষক।।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরুতে। চিক্কাসংন্দ্র হোবলির কৃষক কেম্পেগৌড়া আর.এল পেশায় সুপারি চাষী। সাদামাটা পোশাকে গাড়ির শোরুমে যান, নিজের পছন্দের গাড়ি দরদাম করলে সেলসম্যান তাকে অবজ্ঞা করে বলে,“পকেটে দশটাকা নেই, দশ লাখের গাড়ি কিনতে এসেছে.” এই কথা শুনে কৃষক অপমানিত হয়ে কিছুক্ষণের মধ্যেই 10 লক্ষ টাকা ক্যাশ নিয়ে শোরুমে ফেরত আসেন। কৃষকের কান্ড দেখে হতবাক হয়ে যায় সেলসম্যান শোরুমের
বাকি কর্মচারীরা।
এ ঘটনা আরও একবার প্রমাণ করে দেয় জামাকাপড় মানুষের পরিচয় হতে পারে না। কাউকে দেখে উপহাস করার আগে এটা চিন্তা করে নিতে হয়, উপহাসকারী নিজেই না উপহাসের কারণ হয়ে যায়। ঠিক এমনটি ঘটে সেলসম্যানের সাথে এর পরবর্তী ঘটনায়।
কারণ সেই মুহূর্তেও গাড়ি ক্রয় করলে দু দিনের মধ্যে শোরুম তাকে গাড়ির ডেলিভারি দিতে পারেনি। বর্তমানে কৃষক ব্যক্তি শোরুম কর্তৃপক্ষ ও সেলসম্যান কাছে লিখিত ক্ষমা পার্থনা দাবি করেছে।
Comments
Post a Comment